ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্ব-খরচে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের ১ম ব্যাচে (জুলাই -ডিসেম্বর ২০২৬ সেমিস্টার, শিক্ষাবর্ষ ২০২৬-২০২৭) ভর্তির আবেদনের সময়সীমা ভর্তিচ্ছুদের অনুরোধের প্রেক্ষিতে বাড়ানো হয়েছে।
নতুন সময়সূচি 
আবেদনপত্র গ্রহণ ও জমাদানের পরিবর্তিত তারিখ: ২০ শে আগস্ট ২০২৬ ।
ভর্তি পরীক্ষা: ২১ আগস্ট ২০২৬, বিকেল ৩:৩০ মিনিট
কোর্সের মেয়াদ: ১২ মাস(০২ সেমিস্টার)।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক (তিন বছর মেয়াদী) ফাজিল (অনার্স)/কামিলসহ ফাজিল (পাস)/ সমমান ডিগ্রি।
২.আবেদনের ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতিতে সকল পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ২.৫০। আর সনাতন পদ্ধতির ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি। যে কোন পেশায় কর্মরতদের অগ্রাধিকার দেওয়া হবে।
ভর্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স ও শিক্ষাবর্ষের কোনো বাধ্যবাধকতা নেই।
আবেদন ফরম সংগ্রহ ও জমা: ০৬ জুলাই ২০২৬ তারিখ থেকে বিভাগের নিম্নোক্ত ওয়েবসাইট অথবা অফিস থেকে আবেদন ফরম সংগ্রাম করা যাবে। যথাযথভাবে পূরণকৃত আবেদন ফরম, প্রয়োজনীয় কাগজপত্র ও ১৫০০/-টাকা আবেদন ফি নিম্নোক্ত ব্যাংক হিসাবে অনলাইন/ব্যাংকে জমা প্রদান করে প্রাপ্ত রশিদ বিভাগীয় অফিসে ২০ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষা: ২১ আগস্ট ২০২৬ বিকাল ৩.৩০টায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনুষ্ঠিত হবে।
ব্যাংক হিসাব নাম্বার : 4405702001917, সোনালী ব্যাংক পিএলসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কর্পোরেট শাখা।
ভর্তির আবেদন ফরম ডাউনলোড করতে Visit website or follow facebook oage
যোগাযোগের ঠিকানা: কলাভবন (তিনতলা), কক্ষ নং- ৩০১৪, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মোবাইল নম্বর: ০১৬১৭০২৮১৬৩, ০১৭৪৩৭১৭৭৪১