সুধী
২৪ আগস্ট ২০২৬ সোমবার বেলা ১২টায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৫-এর উদ্বোধন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি| এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রকৌশলী ময়নুল আবেদিন এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ|
আপনার উপস্থিতি বিভাগের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে|
অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল আলী
চেয়ারম্যান
অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
রাকিন নাওয়ার, প্রভাষক
আহ্বায়ক, বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৫
অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়