সংগীত শিক্ষা ও বাংলাদেশের সমকালীন সংগীত চর্চার মধ্যে ব্যবহারিক দক্ষতা গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও ঢাকা সেশনস-এর যৌথ উদ্যোগে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
সংগীত শিক্ষা ও বাংলাদেশের সমকালীন সংগীত চর্চার মধ্যে ব্যবহারিক দক্ষতা গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও ঢাকা সেশনস-এর যৌথ উদ্যোগে গত ১৯ শে আগস্ট ২০২৬ তারিখে Statement of Cooperation (SoC)-এ স্বাক্ষর করেন বিভাগের চেয়ারপারসন ড. প্রিয়াংকা গোপ এবং ঢাকা সেশনস-এর প্রতিষ্ঠাতা ও প্রযোজক জনাব এম. আর. খান।